কলকাতায় অনুষ্ঠিত ভারত-আফ্রিকা ব্যবসায়িক সংযোগ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন
কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি.স.): বিদেশ মন্ত্রকের সহযোগিতায় মঙ্গলবার কলকাতার একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত বয় ‘ভারত-আফ্রিকা ব্যবসায়িক সংযোগ’ বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজ্যের মন্ত্রী তাপস রায়। এছাড়াও উপস্থিত ছিলেন ভ
কলকাতায় অনুষ্ঠিত ভারত-আফ্রিকা ব্যবসায়িক সংযোগ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন


কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি.স.): বিদেশ মন্ত্রকের সহযোগিতায় মঙ্গলবার কলকাতার একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত বয় ‘ভারত-আফ্রিকা ব্যবসায়িক সংযোগ’ বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজ্যের মন্ত্রী তাপস রায়। এছাড়াও উপস্থিত ছিলেন ভারত চেম্বার অফ কমার্সের সভাপতি নরেশ পশিসিয়া এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

মন্ত্রী তাপস রায় এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এটা ভালো বিষয়। পুজো আয়োজকদের যদি কোনও বিশেষ ইচ্ছা, আকাঙ্ক্ষা বা আবেগ থাকে, তবে শিল্পী ও কারিগররা সেই অনুযায়ীই তা তৈরি করবেন। আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির মধ্যে—যা প্রথাগত শৈলী হিসেবে পরিচিত—তারই একটি অংশ হলো 'ডাকের সাজ'। এসব বিষয় মেনে চললে ভালোই হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande