রোগী সেজে পুলিশের হানা, সোনারপুরে ভুয়ো ডাক্তার পাকড়াও
সোনারপুর, ১৫ এপটেম্বর (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের ঘাসিয়ারা এলাকা থেকে এক ভুয়ো ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম বিশ্বরূপ আচার্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত নিজেকে অনকোলজিস্ট চিকিৎসক হিসেবে পরিচয় দিতেন। এমবিবিএস, এফআরসিএস
রোগী সেজে পুলিশের হানা, সোনারপুরে ভুয়ো ডাক্তার পাকড়াও


সোনারপুর, ১৫ এপটেম্বর (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের ঘাসিয়ারা এলাকা থেকে এক ভুয়ো ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম বিশ্বরূপ আচার্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত নিজেকে অনকোলজিস্ট চিকিৎসক হিসেবে পরিচয় দিতেন। এমবিবিএস, এফআরসিএস-সহ একাধিক ভুয়ো ডিগ্রি ব্যবহার করে দীর্ঘদিন ধরে চিকিৎসা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

ভুয়ো ডাক্তারি ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা চালানোর অভিযোগে সোনারপুরের ঘাসিয়ারা এলাকা থেকে সোমবার রাতে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত নিজেকে কর্কটরোগ বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসা চালাতেন। এলাকায় তাঁর মোট আটটি চেম্বার ছিল। সম্প্রতি ঘাসিয়ারা এলাকায় একটি বাড়িতে নতুন করে চেম্বার খোলেন। সন্দেহ হওয়ায় বাড়ির মালিক বিষয়টি পুলিশকে জানান। এর পরেই রোগী সেজে পুলিশ ওই চেম্বারে হানা দেয়। প্রাথমিক তদন্তে অভিযুক্তের পরিচয় ও ডিগ্রি নিয়ে একাধিক অসঙ্গতি সামনে আসে। এর পরেই তাঁকে গ্রেফতার করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande