প্রকৌশলী দিবসে প্রাজ্ঞ প্রকৌশলীবৃন্দকে শ্রদ্ধা লোকভবনের
কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি.স.): জাতীয় প্রকৌশলী দিবসে দেশের প্রাজ্ঞ প্রকৌশলীবৃন্দকে শ্রদ্ধা জানিয়েছে কলকাতার লোকভবন। লোকভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বকীয় প্রজ্ঞা, উদ্ভাবনী দূরদৃষ্টি, সৃজনশীল মনন ও অদম্য সংকল্পের মেলবন্ধনে আমাদের প্রকৌশলী সমাজ ভার
প্রকৌশলী দিবসে প্রাজ্ঞ প্রকৌশলীবৃন্দকে শ্রদ্ধা লোকভবনের


কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি.স.): জাতীয় প্রকৌশলী দিবসে দেশের প্রাজ্ঞ প্রকৌশলীবৃন্দকে শ্রদ্ধা জানিয়েছে কলকাতার লোকভবন। লোকভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বকীয় প্রজ্ঞা, উদ্ভাবনী দূরদৃষ্টি, সৃজনশীল মনন ও অদম্য সংকল্পের মেলবন্ধনে আমাদের প্রকৌশলী সমাজ ভারতের যুগান্তকারী রূপান্তরকে ত্বরান্বিত করছেন - গড়ে তুলছেন বিশ্বমানের অবকাঠামো, বিকাশ ঘটাচ্ছেন সর্বাধুনিক প্রযুক্তির এবং তাঁদের সাহসী চিন্তাধারাকে বাস্তবায়িত করছেন কালজয়ী সমাধানে।

আরও জানানো হয়েছে, আধুনিক ভারতের অন্যতম প্রধান স্থপতি হিসেবে ২০৪৭ সালের মধ্যে এক সম্পূর্ণ উন্নত ও 'আত্মনির্ভর ভারত' গড়ে তোলার জাতীয় মহাযজ্ঞে তাঁরা অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। ভারতরত্ন স্যার এম বিশ্বেশ্বরাইয়ার রাষ্ট্রসেবায় প্রযুক্তিবিদ্যার প্রাজ্ঞ প্রয়োগ এখনও এক অনন্য আলোকবর্তিকা। তাঁর কর্মময় জীবন ও শাশ্বত আদর্শ যুগ যুগ ধরে মানবসমাজকে অনুপ্রাণিত করবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande