পুজোয় চারটি বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেলের তরফেও ঘোষণা
কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি. স.) : পুজো দুর্গাপুজো, দীপাবলি ও ছটপুজো উপলক্ষে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে চারটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। হাওড়া-নয়াদিল্লি, কলকাতা-যোগনগরী ঋষিকেশ, কলকাতা-অমৃতসর এবং ভাগলপুর-আনন্দ বিহার টার্মিনালের মধ্য
পুজোয় চারটি বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেলের তরফেও ঘোষণা


কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি. স.) : পুজো দুর্গাপুজো, দীপাবলি ও ছটপুজো উপলক্ষে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে চারটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। হাওড়া-নয়াদিল্লি, কলকাতা-যোগনগরী ঋষিকেশ, কলকাতা-অমৃতসর এবং ভাগলপুর-আনন্দ বিহার টার্মিনালের মধ্যেই চলবে এই ট্রেনগুলি।০৪০৫২ নয়াদিল্লি-হাওড়া স্পেশাল আগামী ২ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার চলবে। ফিরতি পথে ০৪০৫১ হাওড়া-নয়াদিল্লি ট্রেনটি আগামী ৪ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত প্রতি রবিবার চলবে। ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর ও যশিডি ট্রেনগুলির স্টপেজ থাকবে।

০৪০৬২ আনন্দ বিহার-ভাগলপুর স্পেশাল ১০ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রতিদিন এবং ০৪০৬১ ভাগলপুর-আনন্দ বিহার ১১ অক্টোবর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত চলবে। সুলতানগঞ্জ, জামালপুর ও অভয়পুরে থামবে ট্রেনগুলি।

এ ছাড়াও ০৪৩১২/০৪৩১১ যোগনগরী ঋষিকেশ-কলকাতা এবং ০৪৬২৪/০৪৬২৩ অমৃতসর-কলকাতা বিশেষ ট্রেনও নির্দিষ্ট দিনগুলিতে চালানো হবে। ট্রেনগুলিতে সাধারণ, স্লিপার ও শীতাতপ নিয়ন্ত্রিত কামরা থাকবে।

বিশেষ ট্রেনগুলির টিকিট বুকিংয়ের তারিখ পরে জানানো হবে। এর পাশাপাশি, ০৩৪৬৬ দিঘা-মালদা টাউন পুজো স্পেশাল ১৭ অক্টোবর থেকে প্রতি শনিবার চলবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande