পতন সেনসেক্স-নিফটির সূচকে, নামলো টাকার মূল্যও
মুম্বই, ১৫ সেপ্টেম্বর (হি.স.): সপ্তাহের দ্বিতীয় লেনদেনের দিনেই পতনের মুখে দেশের শেয়ার বাজার। বাজার বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির অবনতি এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের চড়া দামের জেরেই ধস নামল সূচকে। মঙ্গলবার বাজার খোলার মুখ
শেয়ার বাজার


মুম্বই, ১৫ সেপ্টেম্বর (হি.স.): সপ্তাহের দ্বিতীয় লেনদেনের দিনেই পতনের মুখে দেশের শেয়ার বাজার। বাজার বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির অবনতি এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের চড়া দামের জেরেই ধস নামল সূচকে। মঙ্গলবার বাজার খোলার মুখে সাময়িক উত্থান দেখা গেলেও, লগ্নিকারীদের শেয়ার বিক্রির হিড়িকে দিনের শেষে ৭৭৭.৯৪ পয়েন্ট কমে ৭৪,০০৩.৮২ অঙ্কে থিতু হয়েছে সেনসেক্স। পাশাপাশি, ২৭৯.৫০ পয়েন্ট হারিয়ে ২৩,১১৮.৬০ অঙ্কে নেমেছে নিফটিও।

বাজার বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ১০৫ ডলারে পৌঁছে যাওয়ায় মুদ্রাস্ফীতি নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে। ফলে ঝুঁকি না নিয়ে লগ্নিকারীরা শেয়ার বিক্রি করে দেওয়ার পথ বেছে নিচ্ছেন।

শেয়ার বাজারের পাশাপাশি নেমেছে ভারতীয় মুদ্রা টাকার মূল্যও। মঙ্গলবার ডলারের সাপেক্ষে টাকার দর ৪২ পয়সা কমে দাঁড়িয়েছে ৯৫.৯৬ টাকায়। অপরিশোধিত তেলের চড়া দামের ফলে ভারতের আমদানি খরচ বাড়ার আশঙ্কাই টাকার ওপর চাপ তৈরি করেছে বলে মত বাজার বিশেষজ্ঞদের।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande