শিলিগুড়িতে মহানন্দা থেকে উদ্ধার দুই ছাত্রের দেহ
শিলিগুড়ি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): শিলিগুড়ির ফুলবাড়িতে মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া দুই ছাত্রের দেহ মিলল। মঙ্গলবার সকালে এনডিআরএফ-এর দল নদী থেকে দুই ছাত্রের দেহ উদ্ধার করেছে। মৃত দুই ছাত্রের মধ্যে এক জন বাংলাদেশের বাসিন্দা। রবিবার বিকেল
শিলিগুড়িতে মহানন্দা থেকে উদ্ধার দুই ছাত্রের দেহ


শিলিগুড়ি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): শিলিগুড়ির ফুলবাড়িতে মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া দুই ছাত্রের দেহ মিলল। মঙ্গলবার সকালে এনডিআরএফ-এর দল নদী থেকে দুই ছাত্রের দেহ উদ্ধার করেছে। মৃত দুই ছাত্রের মধ্যে এক জন বাংলাদেশের বাসিন্দা। রবিবার বিকেলে ফুলবাড়িতে দশম শ্রেণির তিন ছাত্র স্নান করতে নেমেছিল। এক জনকে স্থানীয়রা উদ্ধার করলেও দুই জন তলিয়ে যায়। সোমবার সকাল থেকেই ছাত্রদের খোঁজে নদীতে তল্লাশিতে নামে এনডিআরএফ, সিভিল ডিফেন্স, এসডিআরএফ। দীর্ঘ তল্লাশির পর মঙ্গলবার সকালে দুই ছাত্রের দেহ উদ্ধার হয়েছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande