বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের তৈরি সামগ্রীর প্রদর্শনী ও বিক্রয়ের আয়োজনে অরুণিমা অ্যাক্টিভ
কলকাতা, ১৬ সেপ্টেম্বর ( হি.স): বিশেষ চাহিদা সম্পন্ন তরুণ-তরুণীদের আত্মনির্ভরশীল করে তোলার পাশাপাশি সমাজের মূল স্রোতে তাঁদের প্রতিভার স্বীকৃতি দিতে এবার এক বিশেষ প্রদর্শনী ও বিক্রয়ের আয়োজন করল ‘অরুণিমা অ্যাক্টিভ নামক সংস্থা । সংস্থার সভাপতি সুদেষ্ণ
অরুণিমা অ্যাক্টিভ


অরুণিমা অ্যাক্টিভ


অরুণিমা অ্যাক্টিভ


অরুণিমা অ্যাক্টিভ


অরুণিমা অ্যাক্টিভ


কলকাতা, ১৬ সেপ্টেম্বর ( হি.স): বিশেষ চাহিদা সম্পন্ন তরুণ-তরুণীদের আত্মনির্ভরশীল করে তোলার পাশাপাশি সমাজের মূল স্রোতে তাঁদের প্রতিভার স্বীকৃতি দিতে এবার এক বিশেষ প্রদর্শনী ও বিক্রয়ের আয়োজন করল ‘অরুণিমা অ্যাক্টিভ নামক সংস্থা । সংস্থার সভাপতি সুদেষ্ণা বসুর নেতৃত্বে মঙ্গল এবং বুধবার, দুদিন ব্যাপী দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের কো - অপ ব্যাংকুয়েট হলে দুপুর ১২ টা থেকে রাত ৮ টা অবধি চলে এই প্রদর্শনী ও বিক্রয় । প্রদর্শনীতে অংশ নিয়েছিল সংস্থার সঙ্গে যুক্ত মোট ১৬ জন ছাত্র - ছাত্রী । তাদের হাতে আঁকা ছবি, গয়না, মশলা, মোবাইল কেস, টেবিল ম্যাট, কেক, কুকিজ , ব্যাগ, নোটবুক সহ বিভিন্ন ধরণের সামগ্রী স্থান পায় এদিন । অরুণিমা অ্যাক্টিভ ছাড়াও প্রদর্শনী ও বিক্রয়শালায় অংশ নেয় ২০ টি প্রতিষ্ঠান।

সংস্থার সভাপতি সুদেষ্ণা বসু এদিন জানান, শুধু প্রশিক্ষণ দেওয়াই শেষ কথা নয়, শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে সচেতনতা গড়ে তোলাও অরুণিমা অ্যাক্টিভ-র অন্যতম প্রধান লক্ষ্য। এই প্রদর্শনীর মাধ্যমে সাধারণ মানুষ কেবল তাঁদের কাজের প্রশংসাই করছেন না, শিক্ষার্থীদের অদম্য ইচ্ছাশক্তিকেও সম্মান জানাচ্ছে তাঁদের সংস্থা ।

প্রসঙ্গত, ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় অরুণিমা অ্যাক্টিভ নামক এই সামাজিক সংস্থাটি । বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র - ছাত্রীদের হাতে তৈরি কাজ সাধারণ মানুষের সামনে তুলে ধরে তাঁদের মধ্যে সাফল্যের আনন্দ ও আত্মবিশ্বাস জাগিয়ে তোলা এবং সমাজকে স্পষ্ট বার্তা দেওয়া যে উপযুক্ত পরিবেশ পেলে এই মানুষদের সম্ভাবনাও সীমাহীন - এই দুটি বিষয়ই সংস্থার প্রাথমিক উদ্দেশ্য।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande