জামদানিতে সুতোর বুননে মোদীর মুখ, জন্মদিনে প্রধানমন্ত্রীর জন্য ফুলিয়ার বিশেষ উপহার
ফুলিয়া, ১৬ সেপ্টেম্বর (হি.স.): ক্যানভাসে রং-তুলির আঁচড় নয়, বদলে সিল্কের জামদানির বুননেই ফুটে উঠল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নদিয়ার ফুলিয়ায় তৈরি হয়েছে অভিনব জামদানি ওয়াল হ্যাঙ্গিং। পদ্মশ্রীপ্রাপ্ত তাঁতশিল্পী বীর
জন্ম দিনের উপহার


ফুলিয়া, ১৬ সেপ্টেম্বর (হি.স.): ক্যানভাসে রং-তুলির আঁচড় নয়, বদলে সিল্কের জামদানির বুননেই ফুটে উঠল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নদিয়ার ফুলিয়ায় তৈরি হয়েছে অভিনব জামদানি ওয়াল হ্যাঙ্গিং। পদ্মশ্রীপ্রাপ্ত তাঁতশিল্পী বীরেন কুমার বসাকের পরিকল্পনায় তাঁর দলের তাঁতশিল্পী বিবেক বিশ্বাস প্রায় ১০ দিনে তৈরি করেছেন এই লাইন-আর্ট পোর্ট্রেট।

কোড়া সিল্কের ওপর কটন সুতো দিয়ে বুটি তুলে জামদানি বুননপদ্ধতিতে তৈরি হয়েছে গোটা প্রতিকৃতি। বীরেন কুমার বসাকের ছেলে অভিনব বসাক জানিয়েছেন, বাংলার তাঁতশিল্পীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর জন্মদিনে উপহার হিসেবেই এই শিল্পকর্মটি তৈরি করা হয়েছে। এটি বিক্রির জন্য নয়। ক্যুরিয়ারের মাধ্যমে প্রধানমন্ত্রীর বাসভবনে পাঠানোর উদ্যোগ চলছে।

জামদানিতে লাইন-আর্টের কাজ অবশ্য নতুন নয়। ২০১৬-১৭ সাল নাগাদ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি দিয়ে এই ধরনের কাজ শুরু হয়েছিল। পরে স্বামী বিবেকানন্দ-সহ একাধিক মনীষীর প্রতিকৃতিও জামদানিতে ফুটিয়ে তোলা হয়েছে।

২০২১ সালে পদ্ম পুরস্কারপ্রাপকদের সঙ্গে সাক্ষাতের সময় বীরেনবাবুর কাছ থেকে জামদানি উপহার পেয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার সেই তাঁতশিল্পীর পরিকল্পনাতেই জন্মদিনে প্রধানমন্ত্রীর নিজের প্রতিকৃতি তৈরি হল জামদানির বুননে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande