যন্তর-মন্তর হিংসার তদন্ত কমিটিতে বদলের দাবি খারিজ, কমিটির সদস্যদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, নির্ভরযোগ্য প্রমাণ নেই: সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : যন্তর-মন্তরে পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন হিংসা ও পুলিশের পদক্ষেপের তদন্তে গঠিত উচ্চাধিকারপ্রাপ্ত কমিটিতে পরিবর্তনের দাবি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কমিটির কয়েকজন সদস্যের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালত
যন্তর-মন্তর হিংসার তদন্ত কমিটিতে বদলের দাবি খারিজ, কমিটির সদস্যদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, নির্ভরযোগ্য প্রমাণ নেই: সুপ্রিম কোর্ট


নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : যন্তর-মন্তরে পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন হিংসা ও পুলিশের পদক্ষেপের তদন্তে গঠিত উচ্চাধিকারপ্রাপ্ত কমিটিতে পরিবর্তনের দাবি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কমিটির কয়েকজন সদস্যের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালতে আবেদন করা হয়েছিল। বুধবার আদালত জানিয়েছে, এই অভিযোগ অনুমান ও কল্পনার উপর ভিত্তি করে করা হয়েছে। এর পিছনে কোনও নির্ভরযোগ্য প্রমাণ নেই।

গত ২০ আগস্ট ককরোচ জনতা পার্টির বিক্ষোভ-সংক্রান্ত মামলাগুলির তদন্তের জন্য পাঁচ সদস্যের উচ্চাধিকারপ্রাপ্ত কমিটি গঠন করেছিল সুপ্রিম কোর্ট। বিক্ষোভের সঙ্গে যুক্ত সমস্ত দিক খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি আর. সুভাষ রেড্ডির নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়। কমিটিতে রয়েছেন প্রাক্তন বিচারপতি রবি শঙ্কর ঝা, প্রাক্তন বিচারপতি শালিন্দর কৌর, প্রাক্তন সিবিআই অধিকর্তা ঋষি কুমার শুক্লা এবং প্রাক্তন ডিজিপি ডা. এল. আর. বিষ্ণোই।

পুলিশের অত্যাচার এবং পুলিশকর্মীদের বিরুদ্ধে হিংসার মতো বিষয়গুলিও এই কমিটি তদন্ত করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande