শিক্ষার উদ্দেশ্য কেবল ক্যারিয়ার গড়া নয় : ডঃ মোহন ভাগবত
নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) সরসঙ্ঘচালক ডঃ মোহন ভাগবত বুধবার এক অনুষ্ঠানে বলেন, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল ক্যারিয়ার তৈরি করা নয়, বরং ''মানুষ তৈরি করা'। মানুষ তৈরির মাধ্যমেই রাষ্ট্র গঠন সম্ভব। ভারতে
আইআইএলএম বিশ্ববিদ্যালয় এবং বেনিয়ান ট্রিস্কুল-এর যৌথ উদ্যোগে আয়োজিত একটি মতবিনিময় অনুষ্ঠান


নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) সরসঙ্ঘচালক ডঃ মোহন ভাগবত বুধবার এক অনুষ্ঠানে বলেন, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল ক্যারিয়ার তৈরি করা নয়, বরং 'মানুষ তৈরি করা'। মানুষ তৈরির মাধ্যমেই রাষ্ট্র গঠন সম্ভব। ভারতে এমন অনেক সাধু-সন্ত ছিলেন যাঁদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, কিন্তু তাঁদের মানবিকতার বোধ এত উচ্চমানের ছিল যে তাঁরা সমাজকে সঠিক নেতৃত্ব দিতে পেরেছিলেন। তাই বর্তমান যুগে আধুনিক শিক্ষার পাশাপাশি মানবিক গুণাবলী বিকাশের শিক্ষারও সমান প্রয়োজন রয়েছে।

আইআইএলএম বিশ্ববিদ্যালয় এবং বেনিয়ান ট্রিস্কুল-এর যৌথ উদ্যোগে আয়োজিত একটি মতবিনিময় অনুষ্ঠানে দশম শ্রেণি থেকে স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীদের মুখোমুখি হন এবং তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডঃ ভাগবত। উদাহরণের মাধ্যমে তিনি বলেন, সম্প্রতি মুক্তি পাওয়া 'হনুমান অংশ' চলচ্চিত্রে 'নিম করোলি বাবা'র উল্লেখ রয়েছে, যাঁর কাছে একদা স্টিভ জবসও এসেছিলেন। একইভাবে স্বামী বিবেকানন্দের গুরু শ্রীরামকৃষ্ণ পরমহংসেরও প্রথাগত পাঠশালা শিক্ষা ছিল না।

শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে সরসঙ্ঘচালক জানান, তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা বলে বর্তমান তরুণ প্রজন্ম পূর্ববর্তী প্রজন্মের চেয়ে অনেক বেশি সৎ এবং তাঁদের মধ্যে সহজাত সাহস রয়েছে। 'মেধা পাচার' বিষয়ে কথা বলতে গিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, বিদেশে সমস্ত সুযোগ-সুবিধা পাওয়া গেলেও একজন মানুষের পরিচয় তাঁর নিজের দেশের মাধ্যমেই তৈরি হয়। দেশের জল-হাওয়া থেকে আমরা যা পেয়েছি, তার জন্য দেশের কাছে আমরা ঋণী। নিজের প্রয়োজনের অতিরিক্ত অংশ সমাজ ও দেশের কল্যাণে উৎসর্গ করা উচিত। তিনি আরও উল্লেখ করেন, ভারতকে সামরিক বা অর্থনৈতিক পরাশক্তি হওয়া নয়, বরং বিশ্বের দরবারে 'বিশ্বগুরু'র আসনে পুনঃপ্রতিষ্ঠিত হতে হবে, কারণ 'মানবিকতার জ্ঞান'-ই ভারতের আসল পরিচয়

অনুষ্ঠানের সূচনা বক্তব্যে আইআইএলএম-এর চেয়ারম্যান অনিল রায় এই আলোচনার মূল ভাবনা তুলে ধরেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande