রুদ্রপ্রয়াগে প্রবল বৃষ্টি, তীর্থযাত্রীদের সতর্ক থাকার বার্তা প্রশাসনের
রুদ্রপ্রয়াগ, ১৭ সেপ্টেম্বর (হি.স.): কেদারনাথ উপত্যকা-সহ রুদ্রপ্রয়াগ জেলার একাধিক অংশে অবিরাম ভারী বৃষ্টিপাত জারি রয়েছে। পাহাড়ি এলাকাগুলো অদ্ভুতভাবে ঘন কুয়াশায় ঢেকে যাওয়ায় দৃশ্যমানতা নেমে এসেছে তলানিতে। প্রতিকূল আবহাওয়ার কারণে রুদ্রপ্রয়াগ
রুদ্রপ্রয়াগে প্রবল বৃষ্টি, তীর্থযাত্রীদের সতর্ক থাকার বার্তা প্রশাসনের


রুদ্রপ্রয়াগ, ১৭ সেপ্টেম্বর (হি.স.): কেদারনাথ উপত্যকা-সহ রুদ্রপ্রয়াগ জেলার একাধিক অংশে অবিরাম ভারী বৃষ্টিপাত জারি রয়েছে। পাহাড়ি এলাকাগুলো অদ্ভুতভাবে ঘন কুয়াশায় ঢেকে যাওয়ায় দৃশ্যমানতা নেমে এসেছে তলানিতে।

প্রতিকূল আবহাওয়ার কারণে রুদ্রপ্রয়াগ জেলা প্রশাসনের পক্ষ থেকে কেদারনাথ তীর্থযাত্রীদের অত্যন্ত সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে। দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে যাত্রা চলাকালীন বিপজ্জনক এলাকাগুলোতে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার সকালেও কেদারনাথ-সহ রুদ্রপ্রয়াগ জেলার বিভিন্ন অংশে ঝেঁপে বৃষ্টি নামে। সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রয়েছে প্রশাসনের।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande