
নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তিনি জানান, মোদীজির দূরদর্শী নেতৃত্বে দেশ এখন পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে 'বিকশিত ভারত'-এর লক্ষ্যে এগিয়ে চলেছে।
বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় প্রতিরক্ষামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পরিকাঠামো নির্মাণ থেকে ডিজিটাল সংযোগ, গরিব কল্যাণ থেকে শুরু করে উদ্ভাবন ও উদ্যোগপতি তৈরিতে দেশ প্রতিটি ক্ষেত্রে ঐতিহাসিক অগ্রগতি অর্জন করেছে। এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত ও সহজ হয়েছে, নতুন সুযোগের সৃষ্টি হয়েছে এবং প্রতিটি নাগরিকের জন্য মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে নিরন্তর কাজ চলছে।
প্রশাসনের স্বচ্ছতার ওপর জোর দিয়ে তিনি আরও উল্লেখ করেন, সুশাসন ও জনসেবাকে দেশের উন্নয়নের মূল কেন্দ্রবিন্দুতে রেখেছেন প্রধানমন্ত্রী। এর ফলে প্রশাসন আরও বেশি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনমুখী হয়ে উঠেছে। একই সঙ্গে তাঁর নেতৃত্বে ভারতের সাংস্কৃতিক চেতনা ও ঐতিহ্য বিশ্বমঞ্চে এক নতুন পরিচিতি ও মর্যাদা লাভ করেছে। মহাদেবের কাছে প্রধানমন্ত্রীর দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্যের প্রার্থনা জানান প্রতিরক্ষামন্ত্রী।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ