আফ্রিকার খাদ্য নিরাপত্তায় থরের ডালশস্য নিয়ে তথ্য নিল আন্তর্জাতিক প্রতিনিধিদল
বিকানের, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : পরিবর্তিত জলবায়ু পরিস্থিতির মধ্যে আফ্রিকার দেশগুলিতে খাদ্য নিরাপত্তার সম্ভাবনা খুঁজতে স্বামী কেশবানন্দ রাজস্থান কৃষি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করল একটি আন্তর্জাতিক প্রতিনিধিদল। প্রতিনিধিদলের সদস্যরা থরের শুষ্ক অঞ্চলে উ
আফ্রিকার খাদ্য নিরাপত্তায় থরের ডালশস্য নিয়ে তথ্য নিল আন্তর্জাতিক প্রতিনিধিদল


বিকানের, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : পরিবর্তিত জলবায়ু পরিস্থিতির মধ্যে আফ্রিকার দেশগুলিতে খাদ্য নিরাপত্তার সম্ভাবনা খুঁজতে স্বামী কেশবানন্দ রাজস্থান কৃষি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করল একটি আন্তর্জাতিক প্রতিনিধিদল। প্রতিনিধিদলের সদস্যরা থরের শুষ্ক অঞ্চলে উৎপাদিত মুগ, মথ এবং অন্যান্য ডালশস্যের গবেষণা ও জার্মপ্লাজম সম্পর্কে তথ্য নেন।

যুক্তরাজ্যের কার্ক হাউস ট্রাস্ট এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতাপত্রের (এমওইউ) আওতায় প্রতিনিধিদলটি দু’দিনের সফরে রাজস্থানে এসেছে। গবেষণা অধিকর্তা ড. এন কে শর্মা প্রতিনিধিদলকে বিশ্ববিদ্যালয়ের কৃষি গবেষণা, মথ-মুগ-সহ অন্যান্য ডালশস্য এবং জার্মপ্লাজম নিয়ে চলা কাজের বিষয়ে জানান।

কার্ক হাউস ট্রাস্টের এসটিওএল কর্মসূচির সমন্বয়ক ড. পি এন মাথুর বলেন, আফ্রিকার শুষ্ক অঞ্চলে ডালশস্যের চাষ সীমিত। জলবায়ু পরিবর্তনের কারণে কৃষকদের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মথ ও মুগ বিনের জার্মপ্লাজম ভাগ করে নিলে খাদ্য নিরাপত্তা ও স্থানীয় অর্থনীতির ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

ব্যবসায়ী আশিস আগরওয়াল বলেন, বিকানেরি ভুজিয়া বিকানেকে আন্তর্জাতিক পরিচিতি এনে দিয়েছে। এর ফলে কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, মারামা বিন নিয়ে চলা গবেষণা কৃষক ও উদ্যোগপতিদের কাজে আসতে পারে। উদ্যোগপতি দীপক আগরওয়াল বলেন, ডালভিত্তিক প্রক্রিয়াকরণ শিল্প পুষ্টি নিরাপত্তার পাশাপাশি কর্মসংস্থান ও স্থানীয় স্তরে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধিতে সহায়ক।

কার্ক হাউস ট্রাস্টের সিইও ড. ক্লডিয়া কানাল হোলজাইস বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ড. ভূপেন্দ্র সিং শেখাওয়াত ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে প্রগতিশীল কৃষক বলজিৎ সিং বিশ্নোই, সম্প্রসারণ শিক্ষা অধিকর্তা ড. দীপালি ধাওয়ান, কমিউনিটি সায়েন্স কলেজের ড. বীর সিং, কৃষি কলেজের অধ্যক্ষ ড. বিজয় প্রকাশ, পিজি ডিন ড. রাজেশ বর্মা-সহ অন্যান্য বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, আমেরিকা, নামিবিয়া, সুইজারল্যান্ড এবং মাদাগাস্কার-সহ বিভিন্ন দেশের কৃষি গবেষণার সঙ্গে যুক্ত বিজ্ঞানী ও শিক্ষার্থীরা ছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande