
নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): বাংলাদেশে আওয়ামি লিগ সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া ১০১টি চুক্তি নতুন সরকার পর্যালোচনা করছে বলে যে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, সে বিষয়ে ভারত অবহিত। তবে এই বিষয়ে ঢাকার পক্ষ থেকে ভারতকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে শুক্রবার জানিয়েছে নয়াদিল্লি।
বিদেশ মন্ত্রকের দ্বিসাপ্তাহিক সাংবাদিক বৈঠকে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমরাও এই বিষয় সম্পর্কিত কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন দেখেছি। তবে আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।”
তিনি বলেন, “স্বাভাবিকভাবেই, নিজেদের স্বার্থ রক্ষার জন্য ভারত প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।”
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য