আপার ত্রিশূলী-১ প্রকল্পের সুড়ঙ্গ থেকে উদ্ধার আরও ৬ টি দেহ , এখনও নিখোঁজ ৪৯২, যোগাযোগ হয়েছে ৯৩৬ জনের
কাঠমান্ডু, ১৮ সেপ্টেম্বর (হি.স.): নেপালের ভোতে কোশি নদীতে ভয়াবহ বন্যার পর আপার ত্রিশূলী-১ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে ছয়টি দেহ উদ্ধার করা হয়েছে। প্রকল্পের ৪৯২ জন এখনও নিখোঁজ রয়েছেন। অন্যদিকে ৯৩৬ জনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। নেপালি সেনা
আপার ত্রিশূলী-১ প্রকল্পের সুড়ঙ্গ থেকে উদ্ধার আরও ৬ টি দেহ , এখনও নিখোঁজ ৪৯২, যোগাযোগ হয়েছে ৯৩৬ জনের


কাঠমান্ডু, ১৮ সেপ্টেম্বর (হি.স.): নেপালের ভোতে কোশি নদীতে ভয়াবহ বন্যার পর আপার ত্রিশূলী-১ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে ছয়টি দেহ উদ্ধার করা হয়েছে। প্রকল্পের ৪৯২ জন এখনও নিখোঁজ রয়েছেন। অন্যদিকে ৯৩৬ জনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে।

নেপালি সেনা জানিয়েছে, ২৬ আগস্ট ভোতে কোশিতে বন্যার পর প্রকল্পের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চালানোর সময় এই দেহগুলি উদ্ধার হয়। যৌথ উদ্ধারকারী দল অডিট-৩ সুড়ঙ্গে তল্লাশি অভিযান চালায়। সেখানে কংক্রিট ঢালাইয়ের জন্য তৈরি লোহার রডের জালের মধ্যে আটকে থাকা অবস্থায় ছয়টি দেহ পাওয়া যায়।

সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাইন্ডার, গ্যাস কাটার এবং রোটারি উদ্ধার সরঞ্জামের সাহায্যে দেহগুলি সুড়ঙ্গ থেকে বের করে আনা হয়। সুড়ঙ্গের ভিতরে কাদায় ঢাকা আরও কয়েকটি আকৃতিকেও দেহের মতো দেখা যাচ্ছে। এর পর ওই এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রাখা হয়েছে।

বন্যার পর আপার ত্রিশূলী-১ জলবিদ্যুৎ প্রকল্প থেকেই সবচেয়ে বেশি মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। শুক্রবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, প্রকল্পের ৪৯২ জন এখনও নিখোঁজ। ৯৩৬ জনের সঙ্গে যোগাযোগ হয়েছে। বন্যার সময় এই প্রকল্পে মোট ১,৪৩৩ জন কর্মী ও শ্রমিক কাজ করছিলেন। দক্ষিণ কোরিয়ার বিনিয়োগে জলবিদ্যুৎ প্রকল্পটি নির্মাণাধীন রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande