গোঘাটের শান্তিপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, আহত তিন
আরামবাগ , ১৮ সেপ্টেম্বর (হি. স.): বিশ্বকর্মা পুজোর সন্ধ্যায় গোঘাটের শান্তিপুর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ মোট তিনজন আহত হয়েছেন। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যার দিকে শান্ত
আহতরা কামারপুকুর হাসপাতালে চিকিৎসাধীন


আরামবাগ , ১৮ সেপ্টেম্বর (হি. স.): বিশ্বকর্মা পুজোর সন্ধ্যায় গোঘাটের শান্তিপুর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ মোট তিনজন আহত হয়েছেন। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যার দিকে শান্তিপুর এলাকায় দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় এক শিশুসহ তিনজন আহত হন। আহতদের বাড়ি গোঘাটের কাটালি ও শান্তিপুর এলাকায় বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande