
তারকেশ্বর , ১৮ সেপ্টেম্বর (হি. স.): বিশ্বকর্মা পুজো উপলক্ষে তারকেশ্বরের বৈদ্যপুর তেলারপাড় মাঠে আয়োজিত ঘুড়ি উৎসবে উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান। বিশ্বকর্মা পুজোর আনন্দকে কেন্দ্র করে এদিন ঘুড়ি উৎসবে মেতে ওঠেন এলাকার মানুষ। রঙিন ঘুড়ির উৎসবে অংশ নিয়ে বিধায়ক সন্তু পান সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নেন। তিনি বলেন, রঙিন ঘুড়ির মতোই এলাকার প্রগতি ও সাধারণ মানুষের স্বপ্ন আরও উঁচুতে ডানা মেলুক—এই কামনাই করেন তিনি। বিশ্বকর্মা পুজো উপলক্ষে এলাকার সকল মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারকেশ্বরের বিধায়ক সন্তু পান। ঘুড়ি উৎসবকে ঘিরে বৈদ্যপুর তেলারপাড় মাঠে উৎসবের আমেজ ছিল চোখে পড়ার মতো।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA