ফুলিয়া মোড়ে পুলিশের অভিযান, হেরোইন-সহ দুই মহিলা গ্রেফতার
রানাঘাট, ২ সেপ্টেম্বর (হি.স.):গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মাদকদ্রব্য-সহ দুই মহিলাকে গ্রেফতার করল নদিয়ার তাহেরপুর থানার পুলিশ। মঙ্গলবার ফুলিয়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে হেরোইন উদ্ধার হয়েছে বলে প
হেরোইন সহ গ্রেফতার


রানাঘাট, ২ সেপ্টেম্বর (হি.স.):গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মাদকদ্রব্য-সহ দুই মহিলাকে গ্রেফতার করল নদিয়ার তাহেরপুর থানার পুলিশ। মঙ্গলবার ফুলিয়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে হেরোইন উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

বুধবার পুলিশ সূত্রে খবর মিলেছে, ভিন জেলা থেকে দুই মহিলা ফুলিয়া মোড় এলাকায় আসছেন এবং তাঁদের কাছে মাদকদ্রব্য রয়েছে—এমন গোপন তথ্য পাওয়া যায়। এরপর তাহেরপুর থানার পুলিশ মহিলা পুলিশকর্মীদের সঙ্গে নিয়ে এলাকায় অভিযান চালায়। সন্দেহভাজন দুই মহিলাকে আটক করে তল্লাশি চালাতেই তাঁদের কাছ থেকে হেরোইন উদ্ধার হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত দুই মহিলা নদিয়ার নাকাশিপাড়া-কোতয়ালি থানা এলাকার কোনও স্থান থেকে ওই মাদকদ্রব্য সংগ্রহ করে তাহেরপুর থানার অন্তর্গত বাদকুল্লা ও ফুলিয়া মোড় এলাকায় নিয়ে আসতেন। এরপর সেগুলি কলেজ পড়ুয়া এবং যুবকদের কাছে বিক্রি করা হতো বলে পুলিশের দাবি।

ঘটনার পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মাদক পাচারের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের সন্ধানেও তল্লাশি শুরু হয়েছে। ধৃত দুই মহিলাকে বুধবার কৃষ্ণনগর এনডিপিএস আদালতে পেশ করা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে তাহেরপুর থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande