শিলিগুড়ির হাসপাতাল মোড়ে মোবাইল টাওয়ারে অজ্ঞাতপরিচয় ব্যক্তি, নামাতে দমকলের তৎপরতা
শিলিগুড়ি, ২ সেপ্টেম্বর (হি.স.): শিলিগুড়ির হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় বুধবার বিকেলে মোবাইল টাওয়ারের চূড়ায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে দেখতে পাওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দীর্ঘক্ষণ ধরে ওই ব্যক্তি টাওয়ারের উপরে অবস্থান করায়
টাওয়ার ব্যক্তি


শিলিগুড়ি, ২ সেপ্টেম্বর (হি.স.): শিলিগুড়ির হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় বুধবার বিকেলে মোবাইল টাওয়ারের চূড়ায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে দেখতে পাওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দীর্ঘক্ষণ ধরে ওই ব্যক্তি টাওয়ারের উপরে অবস্থান করায় এলাকায় আতঙ্কের পাশাপাশি কৌতূহল তৈরি হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আচমকাই মোবাইল টাওয়ারের অনেকটা উপরে ওই ব্যক্তিকে দেখতে পান এলাকার বাসিন্দারা। কীভাবে তিনি এত উঁচু টাওয়ারে উঠে গেলেন, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁকে টাওয়ারে ওঠার সময় কেউ দেখতে পাননি।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল মোড় এলাকায় ভিড় জমতে শুরু করে। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। পরে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ওই ব্যক্তিকে নিরাপদে নিচে নামানোর জন্য তৎপরতা শুরু করেন।

তবে ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। তিনি কেন মোবাইল টাওয়ারে উঠেছেন, সেই বিষয়টিও স্পষ্ট নয়। তাঁকে নিচে নামানোর পরই ঘটনার প্রকৃত কারণ জানা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দমকল বাহিনীর কর্মীরা সতর্কতার সঙ্গে তাঁকে নামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল মোড় এলাকায় ব্যাপক ভিড় দেখা যায়।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande