গণেশ বিসর্জনে নেমে সাই নদীতে তলিয়ে মৃত্যু এক যুবকের, খোঁজ নেই দু'জনের
লখনউ, ২৩ সেপ্টেম্বর (হি.স.): গণেশ মূর্তি বিসর্জন দিতে গিয়ে সাই নদীতে তলিয়ে গেলেন তিন যুবক। মঙ্গলবার সন্ধ্যায় উত্তর প্রদেশের লখনউয়ের মোহনলালগঞ্জ থানা এলাকার জাবরেলা সেতুর কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। রাতভর তল্লাশি চালিয়ে বুধবার সকালে ধীরাজ
গণেশ বিসর্জনে নেমে সাই নদীতে তলিয়ে মৃত্যু এক যুবকের


লখনউ, ২৩ সেপ্টেম্বর (হি.স.): গণেশ মূর্তি বিসর্জন দিতে গিয়ে সাই নদীতে তলিয়ে গেলেন তিন যুবক। মঙ্গলবার সন্ধ্যায় উত্তর প্রদেশের লখনউয়ের মোহনলালগঞ্জ থানা এলাকার জাবরেলা সেতুর কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। রাতভর তল্লাশি চালিয়ে বুধবার সকালে ধীরাজ নামে এক যুবকের নিথর দেহ উদ্ধার করেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। বাকি নিখোঁজ দু'জনের খোঁজে নদীতে এখনও জোরদার উদ্ধারকাজ চালানো হচ্ছে।

পুলিশ ও প্রশাসনিক সূত্রে জানা গেছে, নিহত ও নিখোঁজ তিন যুবকের নাম ধীরাজ, হরিপ্রসাদ এবং প্রমোদ। মঙ্গলবার ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় মোহনলালগঞ্জের শিষেন্দি-জাবরেলা সংলগ্ন সাই নদীতে তাঁরা গণেশ প্রতিমা বিসর্জন দিতে গিয়েছিলেন। প্রতিমা জলে ভাসানোর সময় অসাবধানতাবশত গভীর জলে তলিয়ে যান ওই তিন জনই। ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ ও এসডিআরএফের দল।

গোটা রাতভর সাই নদীতে চলে তল্লাশি। বুধবার সকালে জল থেকে ধীরাজের দেহ উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ হরিপ্রসাদ ও প্রমোদ। ঘটনাস্থলে পুলিশ আধিকারিক ও স্থানীয় বাসিন্দাদের ভিড় জমেছে। নদীর পাড়ে উদ্বেগে প্রহর গুনছেন নিখোঁজ যুবকদের পরিবারের সদস্যরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande