মেঘালয়ে বড় ধাক্কা ইউডিপি-র, বিজেপিতে যোগ দিলেন ৮ বিধায়ক
নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.): উত্তর-পূর্বের রাজনীতিতে বড়সড় রাজনৈতিক পটবদল। মেঘালয়ের অন্যতম প্রধান আঞ্চলিক দল ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি-র ৮ জন বিধায়ক আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন। বুধবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তাঁদের
কিরেন রিজিজু


নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.): উত্তর-পূর্বের রাজনীতিতে বড়সড় রাজনৈতিক পটবদল। মেঘালয়ের অন্যতম প্রধান আঞ্চলিক দল ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি-র ৮ জন বিধায়ক আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন। বুধবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তাঁদের বিজেপিতে স্বাগত জানান কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।

সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, মেঘালয় বিধানসভার ৮ জন নির্বাচিত বিধায়ককে আমরা বিজেপি পরিবারে স্বাগত জানাচ্ছি। তাঁরা মেঘালয়ের অত্যন্ত প্রভাবশালী আঞ্চলিক দল ইউডিপির সদস্য ছিলেন। দলবদলের কারণ তুলে ধরে রিজিজু বলেন, গত ১২ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তর-পূর্ব ভারত ও মেঘালয়ে যে অভূতপূর্ব উন্নয়ন ও রূপান্তর ঘটেছে, তা দেখেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। উত্তর-পূর্বের মানুষের সঙ্গে নরেন্দ্র মোদীর আত্মার যোগাযোগ তৈরি হয়েছে এবং বিজেপি এই অঞ্চলের উন্নয়নের রাজনীতিকে সম্পূর্ণ বদলে দিয়েছে। এই সমস্ত বিধায়কেরা মোদীজির নেতৃত্ব ও বিজেপি সরকারের কাজে গভীরভাবে প্রভাবিত হয়েই বিজেপিতে যোগ দিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande