সুস্থ আগামীর দিশারি আয়ুর্বেদ, জীবনযাত্রার রোগ প্রতিরোধে জোর কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রীর
নাগপুর, ২৩ সেপ্টেম্বর (হি.স.): ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাস, শৃঙ্খলাবদ্ধ রুটিন, পর্যাপ্ত ঘুম, যোগব্যায়াম এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে চলার মাধ্যমেই আধুনিক জীবনের নানা রোগ প্রতিরোধ করা সম্ভব। আর এই সামগ্রিক ও সুস্থ জীবনযাত্রার নিখুঁত দিশা দেয় আয়ুর
সুস্থ আগামীর দিশারি আয়ুর্বেদ, জীবনযাত্রার রোগ প্রতিরোধে জোর কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রীর


নাগপুর, ২৩ সেপ্টেম্বর (হি.স.): ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাস, শৃঙ্খলাবদ্ধ রুটিন, পর্যাপ্ত ঘুম, যোগব্যায়াম এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে চলার মাধ্যমেই আধুনিক জীবনের নানা রোগ প্রতিরোধ করা সম্ভব। আর এই সামগ্রিক ও সুস্থ জীবনযাত্রার নিখুঁত দিশা দেয় আয়ুর্বেদ। নাগপুরে একাদশ জাতীয় আয়ুর্বেদ দিবসের মূল অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী প্রতাপরাও যাদব।

এ বছর আয়ুর্বেদ দিবসের মূল ভাবনা বা থিম রাখা হয়েছে— ‘সুস্থ ভবিষ্যতের জন্য আয়ুর্বেদ'। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আয়ুষ সচিব রাজেশ কোটেচা এবং সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্সের ডিরেক্টর জেনারেল অধ্যাপক রবীনারায়ণ আচার্য। আয়ুর্বেদসম্মত জীবনযাপনের গুরুত্ব তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, স্বাস্থ্য পরিষেবার প্রথম কেন্দ্র হলো আমাদের নিজের বাড়ি এবং সুস্বাস্থ্যের মূল ভিত্তি কেবল ওষুধ নয়, বরং স্বাস্থ্যকর জীবনধারা।

বর্তমান বিশ্বের স্বাস্থ্য সংকটের কথা উল্লেখ করে প্রতাপরাও যাদব জানান, আজকের দিনে ডায়াবেটিস, স্থূলতা, উচ্চ রক্তচাপ, মানসিক অবসাদ, অনিদ্রা এবং বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যার মতো লাইফস্টাইল ডিসঅর্ডারের মুখোমুখি হচ্ছে মানুষ। এই প্রেক্ষাপটে আয়ুর্বেদের শাশ্বত নীতি— 'স্বস্থস্য স্বাস্থ্য রক্ষণং, আতুরস্য বিকার প্রশমনং’— স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আয়ুর্বেদ কেবল রোগ নিরাময়ের চিকিৎসাই করে না, সুস্থ মানুষকে আজীবন সুস্থ রাখার ওপরও সমান জোর দেয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande