১ অক্টোবর থেকে ৩ মাসের জন্য বন্ধ বিক্রমশিলা সেতু, চলবে ১২টি ভেসেল
ভাগলপুর (বিহার), ২৩ সেপ্টেম্বর (হি.স.): গঙ্গা নদীর ওপর অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিক্রমশিলা সেতু আগামী ১ অক্টোবর থেকে টানা তিন মাসের জন্য সব ধরনের যান চলাচলের জন্য বন্ধ রাখা হচ্ছে। সেতুর ওপর স্থায়ী স্টিল ট্রাস কাঠামোর নির্মাণ ও সার্বিক সংস্কারের
১ অক্টোবর থেকে ৩ মাসের জন্য বন্ধ বিক্রমশিলা সেতু, চলবে ১২টি ভেসেল


ভাগলপুর (বিহার), ২৩ সেপ্টেম্বর (হি.স.): গঙ্গা নদীর ওপর অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিক্রমশিলা সেতু আগামী ১ অক্টোবর থেকে টানা তিন মাসের জন্য সব ধরনের যান চলাচলের জন্য বন্ধ রাখা হচ্ছে। সেতুর ওপর স্থায়ী স্টিল ট্রাস কাঠামোর নির্মাণ ও সার্বিক সংস্কারের কাজের উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে বিহার সরকার। তবে সাধারণ মানুষের দৈনন্দিন পারাপারে যাতে কোনও অসুবিধা না হয়, সেজন্য গঙ্গায় ২৪ ঘণ্টা ১২টি বড় ভেসেল সম্পূর্ণ বিনামূল্যে চালানোর সুব্যবস্থা করা হয়েছে।

রাজ্যের পথ নির্মাণ দফতরের মন্ত্রী ইঞ্জিনিয়ার কুমার শৈলেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে জানান, সেতু সংস্কারের সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। তবে সম্প্রতি বন্যা পরিস্থিতির কারণে কাজের শুরুর দিনটি কিছুটা পিছিয়ে দিতে হয়। তিনি বলেন, সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী আগেই এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু প্লাবন পরিস্থিতির কারণে তা স্থগিত রাখতে হয়েছিল। সেতু বন্ধ থাকাকালীন সাধারণ মানুষের যাতে যাতায়াতে কোনও ভোগান্তি না হয়, সেজন্য আমাদের সরকার গঙ্গায় দিন-রাত ২৪ ঘণ্টা বিনামূল্যে ১২টি বড় ভেসেল পরিচালনার বিশেষ ব্যবস্থা করেছে।

উল্লেখ্য, কাজ সম্পূর্ণ হলে বিক্রমশিলা সেতু এক নতুন রূপ পাবে। এতে থাকবে মজবুত নতুন রেলিং, উন্নত মানের মসৃণ পিচের রাস্তা, সম্পূর্ণ মেরামত করা এক্সপ্যানশন জয়েন্ট এবং আধুনিক আলোর ব্যবস্থা। সেতুর সংস্কার কাজ শেষ হলে উত্তর ও দক্ষিণ বিহারের যোগাযোগের অন্যতম লাইফলাইনে যাতায়াত আরও নিরাপদ ও দ্রুত হবে বলে আশাবাদী প্রশাসন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande