(আপডেট)গ্রেটার নয়ডায় অগ্নিকাণ্ডে মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, আর্থিক সাহায্য ঘোষণা
নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দুর্ঘটনায় নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছ
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দুর্ঘটনায় নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। এই অর্থ ‘প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল’ থেকে দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, “উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় চলন্ত বাসে অগ্নিকাণ্ডে প্রাণহানির খবরে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জানিয়েছেন। সেই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী।”

বার্তায় আরও নিশ্চিত করা হয়েছে যে, দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং চিকিৎসাধীন আহতদের ৫০ হাজার টাকা করে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande