
নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (হি.স.): এশিয়ান গেমস ২০২৬-এ উশু-র মহিলাদের ৬০ কেজি সান্দা ইভেন্টে রৌপ্য পদক জয় করায় আপনাকে, রোশিবিনা দেবী নাওরেম-কে, আন্তরিক অভিনন্দন। বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে এ কথা লিখলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
রাষ্ট্রপতি লিখেছেন, টানা তিনটি এশিয়ান গেমসে তিনটি পদক জয় করা ভারতীয় উশু-র জন্য এক অসাধারণ সাফল্য ও ঐতিহাসিক মাইলফলক। আপনার এই অনুপ্রেরণাদায়ক যাত্রা আরও অনেক গর্বের মুহূর্তের মধ্য দিয়ে অব্যাহত থাকুক।
প্রসঙ্গত, ২০১৮ সংস্করণে ব্রোঞ্জ, ২০২২ সংস্করণে রুপোর পর ২০২৬ এশিয়ান গেমস উশুতে ফের রুপো আনলেন রোশিবিনা দেবী।দেশের প্রথম উশু অ্যাথলিট হিসেবে টানা তিন এশিয়াডে পদক জিতে গড়লেন ইতিহাস করেছেন তিনি৷ মহিলাদের ৬০ কেজি স্যান্ডা ক্যাটেগরিতে পোডিয়াম ফিনিশ করলেন মণিপুরী অ্যাথলিট।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত