(আপডেট) যমুনা এক্সপ্রেসওয়ের দুর্ঘটনায় রাষ্ট্রপতির শোকবার্তা
নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (হি.স.): উত্তরপ্রদেশের যমুনা এক্সপ্রেসওয়েতে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির খবরটি অত্যন্ত মর্মান্তিক। বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে এ কথা লিখলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি লিখেছেন, ''''শোকসন্তপ্ত পরিবার
(আপডেট) যমুনা এক্সপ্রেসওয়ের দুর্ঘটনায় রাষ্ট্রপতির শোকবার্তা


নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (হি.স.): উত্তরপ্রদেশের যমুনা এক্সপ্রেসওয়েতে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির খবরটি অত্যন্ত মর্মান্তিক। বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে এ কথা লিখলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি লিখেছেন, ''শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। এই দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

প্রসঙ্গত, গভীর রাতে যমুনা এক্সপ্রেসওয়েতে চলন্ত ডবল ডেকার বাসে ভয়াবহ আগুন। ঝলসে মৃত্যু হল কমপক্ষে ৯ জনের। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। মৃতদের মধ্যে এক মহিলা ও আট জন পুরুষ রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, বাসটি নয়ডা থেকে মাহোবার দিকে যাচ্ছিল। পথে যমুনা এক্সপ্রেসওয়েতে বাসটিতে আগুন লেগে যায়। আগুন দ্রুত গোটা বাসে ছড়িয়ে পড়ে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande