পুরীতে ভারী বৃষ্টির সতর্কতা, সমুদ্র সৈকতে লাল নিশান
পুরী, ২৪ সেপ্টেম্বর (হি.স.): বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ও ভারী বৃষ্টির পূর্বাভাসকে ঘিরে উত্তাল ওড়িশার পুরী উপকূল। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে গোটা সৈকত এলাকায় লাল নিশান টাঙানো হয়েছে এবং পর্যটকদের সমুদ্রে নামার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে
পুরীতে ভারী বৃষ্টির সতর্কতা, সমুদ্র সৈকতে লাল নিশান


পুরী, ২৪ সেপ্টেম্বর (হি.স.): বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ও ভারী বৃষ্টির পূর্বাভাসকে ঘিরে উত্তাল ওড়িশার পুরী উপকূল। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে গোটা সৈকত এলাকায় লাল নিশান টাঙানো হয়েছে এবং পর্যটকদের সমুদ্রে নামার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। আগামী দু’দিন এই এলাকাটিকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত রাখা হবে বলে জানানো হয়েছে।

দুর্যোগ মোকাবিলা ও পর্যটকদের সতর্ক করতে ওড়িশা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ৯৮ জন লাইফগার্ডকে সৈকতে মোতায়েন করা হয়েছে। প্রশাসনের তরফ থেকে তাঁদের দেওয়া হয়েছে এটিভি বাইক ও মেগাফোন। সৈকত জুড়ে মাইকিং করে ক্রমাগত সতর্কবার্তা দিচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা। পরিস্থিতি নিয়ে দমকল বিভাগের সহকারী স্টেশন অফিসার অনন্ত প্রসাদ বিশওয়াল বলেন, “গভীর নিম্নচাপের জেরে পুরীকে আগামী দু’দিনের জন্য ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। সমুদ্র অত্যন্ত উত্তাল এবং ঢেউয়ের তীব্রতা মারাত্মক। ইতিমধ্যেই সৈকতে লাল নিশান লাগানো হয়েছে এবং সমুদ্রে স্নান করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande