তামিলনাড়ুতে বাসের পিছনে গাড়ির ধাক্কা: মৃত ৩, গুরুতর আহত ৪ জন
পেরাম্বালুর, ২৪ সেপ্টেম্বর (হি.স.): তামিলনাড়ুর পেরাম্বালুর জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ জন এবং দুই মহিলা-সহ গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। বৃহস্পতিবার ভোরে তিরুচি-চেন্নাই জাতীয় সড়কের তুরাইমঙ্গলামের কাছে একটি বেপরোয়া গতির গাড়ি
তামিলনাড়ুতে বাসের পিছনে গাড়ির ধাক্কা


পেরাম্বালুর, ২৪ সেপ্টেম্বর (হি.স.): তামিলনাড়ুর পেরাম্বালুর জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ জন এবং দুই মহিলা-সহ গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। বৃহস্পতিবার ভোরে তিরুচি-চেন্নাই জাতীয় সড়কের তুরাইমঙ্গলামের কাছে একটি বেপরোয়া গতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বেসরকারি ওমনিবাসের পিছনে সজোরে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে কার্থি (৩৮) নামে এক ব্যক্তি চেন্নাইয়ে কর্মরত ছিলেন। তিনি তাঁর ভাইয়ের বিয়ে উপলক্ষে স্ত্রী সূর্য এবং বন্ধুদের নিয়ে আদি বাড়ি রামনাথপুরমের ওরিভয়াল গ্রামে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে তাঁরা গাড়িতে করে চেন্নাই ফিরছিলেন। সেই সময় তুরাইমঙ্গলামের কাছে তাঁদের দ্রুতগতির গাড়িটি একটি বাসের পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনার খবর পেয়ে পেরাম্বালুর টাউন থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে পেরাম্বালুর সরকারি হাসপাতালে পাঠায়। গাড়ির দুই আরোহী—ওরিভয়ালের কাজা ওরফে কালিস্বরন এবং রসিকুলমের প্রভাকরণ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর জখম কার্থি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অন্যদিকে, কার্থির স্ত্রী সূর্য, গাড়ির চালক কান্নাদাসন, জন কেনেডি এবং শরণ্যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূর্যের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য তিরুচিরাপল্লির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্তে নেমে পেরাম্বালুর টাউন পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং বাসের চালক থুথুকুডির বাসিন্দা রাজাসিলানকে জিজ্ঞাসাবাদ করছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande