বারাণসীতে নামছে গঙ্গার জলস্তর, ঘাটে জমে পলি, বন্ধ নৌকা চলাচল
বারাণসী, ২৪ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের বারণসীতে গঙ্গার জলস্তর স্বাভাবিকের দিকে নামতে শুরু করলেও ঘাটগুলিতে এখনও স্বাভাবিক ছন্দ ফেরেনি। জল নামতেই অসি ঘাট-সহ একাধিক ঘাটের সিঁড়িতে জমেছে ভারী পলির আস্তরণ, ব্যাহত হচ্ছে এক ঘাট থেকে অন্য ঘাটে যাতা
বারাণসীতে নামছে গঙ্গার জলস্তর, ঘাটে জমে পলি, বন্ধ নৌকা চলাচল


বারাণসী, ২৪ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের বারণসীতে গঙ্গার জলস্তর স্বাভাবিকের দিকে নামতে শুরু করলেও ঘাটগুলিতে এখনও স্বাভাবিক ছন্দ ফেরেনি। জল নামতেই অসি ঘাট-সহ একাধিক ঘাটের সিঁড়িতে জমেছে ভারী পলির আস্তরণ, ব্যাহত হচ্ছে এক ঘাট থেকে অন্য ঘাটে যাতায়াত। আসন্ন উৎসবের মরশুমের কথা মাথায় রেখে ঘাট পরিষ্কারের কাজে গতি এনেছে বারাণসী পুরনিগম।

নিরাপত্তার স্বার্থে নদীতে এখনও সাধারণ নৌকা চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে অসি ঘাট ও অন্যান্য ঘাটে নৌকা থেকেই গঙ্গা আরতি পরিচালনা করা হচ্ছে এবং পুরসভার সাফাই দল নিয়মিত পলি সরানোর কাজ চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি প্রসঙ্গে এসিপি অতুল অঞ্জন ত্রিপাঠী জানিয়েছেন, গঙ্গার জল ক্রমশ কমছে। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নৌকা চলাচল এখনও স্থগিত রয়েছে। প্রশাসন সামগ্রিক পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। নদীর জলস্তর সম্পূর্ণ স্বাভাবিক হলে এবং স্রোত নিয়ন্ত্রণে এলে তবেই পুনরায় নৌকা পরিষেবা চালু করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande