
বারাণসী, ৩ সেপ্টেম্বর (হি.স.): বারাণসীর সাংসদ তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার নিজের নির্বাচনী এলাকায় বন্যা পরিস্থিতির খোঁজখবর নেন। বারাণসীর বন্যা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে তিনি টেলিফোনে জেলাশাসক সত্যেন্দ্র কুমারের সঙ্গে কথা বলেন। তিনি নদীর জলস্তর এবং ত্রাণ শিবিরগুলিতে গৃহীত ব্যবস্থার বিষয়েও খোঁজ নেন।
প্রধানমন্ত্রী নির্দেশ দেন, বন্যাত্রাণ কার্যক্রম যেন নিরন্তর তদারকি করা হয় এবং ক্ষতিগ্রস্তদের অবিলম্বে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া শিশু, নারী ও বয়স্কদের বিশেষ চাহিদার কথা মাথায় রেখে ত্রাণ কার্যক্রম পরিচালনা করার কথাও তিনি উল্লেখ করেন।অন্যদিকে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ফারুখাবাদ জেলার বন্যাদুর্গত এলাকাগুলি আকাশপথে পরিদর্শন করেন। তিনি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পর্যালোচনা করেন এবং পরবর্তীতে ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
বারাণসীতে বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শহরের মেয়র ও জেলাশাসকের সঙ্গে কথা বলেছেন। শহরের বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি। প্রধানমন্ত্রীকে সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে অবগত করা হয়। জনগণের সমস্যা দূর করার ওপর জোর দিতে বলেছেন প্রধানমন্ত্রী।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ