
নয়াদিল্লি, ৩ সেপেম্বর (হি.স.): উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন আগামীকাল চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন। এই সফরকালে উপরাষ্ট্রপতি এসএআইএফ/সিআইএল (সোফিস্টিকেটেড অ্যানালিটিক্যাল ইনস্ট্রুমেন্ট ফ্যাসিলিটি/সেন্ট্রাল ইনস্ট্রুমেন্টেশন ল্যাবরেটরিজ)-এ 'অ্যাডভান্সড ইনস্ট্রুমেন্টেশন ফ্যাসিলিটি'-র উদ্বোধন করবেন।
এছাড়াও, উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন 'পাঞ্জাব ইউনিভার্সিটি টেক ইনোভেশন ফোরাম'-এর উদ্বোধন করবেন; এটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উদ্ভাবন এবং স্টার্টআপ ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ