চিনাপাড়া হেরিটেজ গ্যালারির উদ্বোধন শনিবার
কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি. স. ) : শনিবার টেরিটি বাজার অঞ্চলে ব্ল্যাক বার্ন লেনে উদ্বোধন হতে চলেছে চিনাপাড়া হেরিটেজ গ্যালারির। INTACH এবং The CHA Project-এর যৌথ উদ্যোগে তৈরি এই গ্যালারি কলকাতার চিনা সম্প্রদায়ের ইতিহাসকে নতুন করে জানার সুযোগ করে দেবে
চিনাপাড়া হেরিটেজ গ্যালারির উদ্বোধন শনিবার


কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি. স. ) : শনিবার টেরিটি বাজার অঞ্চলে ব্ল্যাক বার্ন লেনে উদ্বোধন হতে চলেছে চিনাপাড়া হেরিটেজ গ্যালারির। INTACH এবং The CHA Project-এর যৌথ উদ্যোগে তৈরি এই গ্যালারি কলকাতার চিনা সম্প্রদায়ের ইতিহাসকে নতুন করে জানার সুযোগ করে দেবে।

আড়াইশো বছরেরও বেশি সময় ধরে শহরের সঙ্গে জড়িয়ে থাকা এই সম্প্রদায়ের স্মৃতি, সংস্কৃতি ও উত্তরাধিকারকে সামনে এনে গ্যালারিটি কলকাতার সমৃদ্ধ ইতিহাসেরই আরও এক গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরবে।

চিনাপাড়া হেরিটেজ গ্যালারি অতীতের গল্প বলবে তো বটেই, পাশাপাশি ভবিষ্যতের জন্য সেই ঐতিহ্য সংরক্ষণের প্রয়োজনীয়তার কথাও মনে করিয়ে দেবে। টেরিটি বাজার আজও কলকাতার বহু-সাংস্কৃতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। পুরনো স্থাপত্য, স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রদায়ের সঙ্গে যুক্ত ঐতিহ্যকে নথিভুক্ত করে তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande