মধ্যমগ্রামের পর বারাসাতেও ফুড সেফটি দফতরের কড়া অভিযান, একাধিক রেস্তোরাঁয় পদক্ষেপ
বারাসাত, ৫ সেপ্টেম্বর (হি.স.): শনিবার মধ্যমগ্রামের পর এবার বারাসাতেও ফুড সেফটি দপ্তরের কড়া অভিযান। শনিবার বারাসাতের চাপাডালি মোড় সংলগ্ন একাধিক রেস্তোরাঁয় হানা দেন ফুড সেফটি দফতরের আধিকারিকরা। অভিযানে রেস্তোরাঁগুলিতে খাবারের গুণগত মান থেকে শুরু ক
ফুড সেফটি


বারাসাত, ৫ সেপ্টেম্বর (হি.স.): শনিবার মধ্যমগ্রামের পর এবার বারাসাতেও ফুড সেফটি দপ্তরের কড়া অভিযান। শনিবার বারাসাতের চাপাডালি মোড় সংলগ্ন একাধিক রেস্তোরাঁয় হানা দেন ফুড সেফটি দফতরের আধিকারিকরা। অভিযানে রেস্তোরাঁগুলিতে খাবারের গুণগত মান থেকে শুরু করে খাদ্যসামগ্রী সংরক্ষণ ও রান্নাঘরের পরিচ্ছন্নতা খতিয়ে দেখা হয়।

অভিযান চলাকালীন খাদ্য নিরাপত্তা সংক্রান্ত নিয়মকানুন যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা পরীক্ষা করেন আধিকারিকরা। বিভিন্ন রেস্তোরাঁয় ব্যবহৃত খাদ্যসামগ্রীও পরীক্ষা করা হয়। পাশাপাশি রেস্তোরাঁ কর্তৃপক্ষের প্রয়োজনীয় নথিপত্র, অনুমোদন এবং ফুড সেফটি লাইসেন্স খতিয়ে দেখেন তাঁরা।

অভিযোগ, একাধিক রেস্তোরাঁয় খাদ্য সুরক্ষা বিধি যথাযথভাবে মানা হচ্ছিল না। নিয়ম লঙ্ঘনের বিষয়টি সামনে আসতেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে পদক্ষেপ করা হয়। কয়েকটি রেস্তোরাঁর ফুড সেফটি লাইসেন্স বাতিল করা হয়েছে বলেও জানা গিয়েছে।

খাবারের মান ও সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতেই এই অভিযান বলে দফতর সূত্রে জানা গিয়েছে। ভবিষ্যতেও বিভিন্ন রেস্তোরাঁ ও খাদ্য প্রতিষ্ঠানে এমন অভিযান চালানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন আধিকারিকরা। এই অভিযানের ফলে খাদ্য ব্যবসায়ীদের মধ্যে সতর্কতা বেড়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande