
কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি. স. ) : প্রতিবেশী নেপাল বিপর্যয়ে অশনি সংকেত উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও। সেখানকার পরিবেশ পরিস্থিতি খতিয়ে দেখে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৮ সেপ্টেম্বর, মঙ্গলবার শিলিগুড়ি যাচ্ছেন।
মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ যাবেন, তেমন ঘোষণা ছিলই।
সেখানে উত্তরকন্যায় উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সঙ্গে বৈঠক করবেন। তারপর তাঁর কালিম্পং যাওয়ার কথা। শনিবার দিনক্ষণ প্রকাশ্যে এল।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সফরের কথা জানিয়ে জেলা প্রশাসনকে প্রস্তুত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেশী দেশ হওয়ায় নেপালের প্রাকৃতিক দুর্যোগের প্রভাব উত্তরবঙ্গেও পড়বে বলে বড় আশঙ্কা। হিমবাহ গলা জল পাহাড়ের ঢাল বেয়ে নামতে নামতে কখন উত্তরবঙ্গকেও ভাসিয়ে নিয়ে যাবে, তা কেউ বলতে পারে না। এনিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। আর তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে উদ্যোগী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত