ডেকার্স লেন-সহ খাবারের নানা দোকানে হানা খাদ্য সুরক্ষা দফতরের
কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি. স. ) : শনিবার খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা পৌঁছে যান অফিসপাড়ার ডেকার্স লেনে। নায্য দামে খাবার বলতে সকলের কাছেই এক ডাকে পরিচিত ডেকার্স লেন। কিছু দোকানের খাবারের মান খতিয়ে দেখেন আধিকারিকেরা। মূলত তাঁরা দেখেন খাবারের কী
ডেকার্স লেন-সহ খাবারের নানা দোকানে হানা খাদ্য সুরক্ষা দফতরের


কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি. স. ) : শনিবার খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা পৌঁছে যান অফিসপাড়ার ডেকার্স লেনে।

নায্য দামে খাবার বলতে সকলের কাছেই এক ডাকে পরিচিত ডেকার্স লেন। কিছু দোকানের খাবারের মান খতিয়ে দেখেন আধিকারিকেরা। মূলত তাঁরা দেখেন খাবারের কী মানের মশলা ব্যবহার করা হয়, হলুদ গুঁড়ো কোন সংস্থার, সেগুলো মেয়াদউত্তীর্ণ কি না। চপ-কাটলেটের মান পরীক্ষার জন্য নিয়ে যান তাঁরা। সেখানে একের পর এক দোকানে হানা দিয়ে তাঁরা কোথাও দোকানের গুদামে রাখা সন্দেশে ছত্রাক পান। ফেলে দেওয়া হয় গামলা ভরা মিষ্টি।

পাশাপাশি এদিন জোড়াবাগান, লেক মার্কেটের খাবারের দোকানেও হানা দেয় খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই কলকাতা-সহ গোটা বাংলার খাবারের দোকানে হানা দিচ্ছেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। উদ্দেশ্য একটাই, ক্রেতাদের পাতে যে খাবার পড়ছে তার মান খতিয়ে দেখা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande