
দুর্গাপুর, ৫ সেপ্টেম্বর (হি. স.):বিশেষ ক্ষমতা সম্পন্ন যুবককে চপার দিয়ে কুপিয়ে খুন! যুবকের উপর চড়াও হয়ে চপার দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে। শনিবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুর কোকওভেন থানার রাতুড়িয়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম শেখ আশরাফ (৩৫)। তিনি দুর্গাপুরের কোকওভেন থানার রাতুড়িয়া এলাকার বাসিন্দা। পরিবারের অভিযোগ, হোসেন নামের এক ব্যক্তি আশরাফের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। অভিযোগ, শনিবার ভোররাতে আশরাফের উপরে চড়াও হন হোসেন। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। অস্ত্রের কোপে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আশরাফ। চিৎকার শুনে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। খবর দেওয়া পুলিশকে।এবং আহত যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। প্রশ্ন, কী কারণে এই হামলা? পুরনো কোনও বিবাদ ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি, আশরাফ শান্ত স্বভাবের ছিলেন। এলাকার কারও সঙ্গে তাঁর কোনও খারাপ ব্যবহার ছিল না।
পরিবারের অভিযোগ, হোসেনই প্রায়শই এলাকার মানুষের সঙ্গে দুর্ব্যবহার করতেন। ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক কোকওভেন থানার পুলিশ। খুনে ব্যবহৃত ধারাল অস্ত্র উদ্ধার হয়েছে। এই ঘটনায় আরও কেউ যুক্ত কি না, খতিয়ে দেখছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা