
নয়ডা, ৮ সেপ্টেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের নয়ডায় পৃথক দুটি পথ দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদের মধ্যে একজনের পরিচয় এখনও জানা যায়নি।
মঙ্গলবার বিসরখ থানার পুলিশ জানিয়েছে, সোমবার রাতে ওই থানা এলাকায় একটি পথ দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়। তাঁর পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে স্থানীয়দের সাহায্য নেওয়া হচ্ছে।
অন্যদিকে, রাবুপুরা থানা এলাকায় একটি পথ দুর্ঘটনায় ফরিদাবাদের বাসিন্দা করনাইল সিং (৫২) গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস