ব্রাহ্মণী নদীতে তলিয়ে যাওয়া কিশোরীর দেহ উদ্ধার
বীরভূম, ৮ সেপ্টেম্বর (হি.স.): নদীতে স্নান করতে নেমে তলিয়ে যাওয়ার প্রায় চব্বিশ ঘণ্টা পর উদ্ধার হল ১১ বছরের এক কিশোরীর নিথর দেহ। ঘটনাটি ঘটেছে বীরভূমের মাড়গ্রাম থানা এলাকার গোপালপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত কিশোরীর নাম অর্পিতা মণ্ডল। স্থানীয
ব্রাহ্মণী নদীতে তলিয়ে যাওয়া কিশোরীর দেহ উদ্ধার


বীরভূম, ৮ সেপ্টেম্বর (হি.স.): নদীতে স্নান করতে নেমে তলিয়ে যাওয়ার প্রায় চব্বিশ ঘণ্টা পর উদ্ধার হল ১১ বছরের এক কিশোরীর নিথর দেহ। ঘটনাটি ঘটেছে বীরভূমের মাড়গ্রাম থানা এলাকার গোপালপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত কিশোরীর নাম অর্পিতা মণ্ডল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে গ্রাম সংলগ্ন ব্রাহ্মণী নদীর ঘাটে স্নান করতে গিয়েছিল অর্পিতা। স্নান সেরে ওঠার সময় অসাবধানতাবশত পা হড়কে নদীর গভীর জলে তলিয়ে যায় সে। ঘটনার পর থেকেই নিখোঁজ কিশোরীর সন্ধানে নদীতে তল্লাশি শুরু করেন স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারীরা। তবে সোমবার সারা দিন চেষ্টা চালিয়েও তার কোনও সন্ধান মেলেনি।

মঙ্গলবার সকালে নিখোঁজ কিশোরীর খোঁজে নদীতে নামানো হয় স্পিডবোট। দীর্ঘ তল্লাশির পর দুর্ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে বাবলাডাঙ্গা গ্রাম সংলগ্ন এলাকায় নদীর ধারে একটি বাঁশের ঝোপে আটকে থাকতে দেখা যায় অর্পিতার মৃতদেহ। খবর পেয়ে মাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। দেহটি ময়না তদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। কিশোরীর মৃত্যুতে তার পরিবার ও গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande