
মুম্বই, ৯ সেপ্টেম্বর ( হি.স.): পরপর দুটি সিজনের সফলতার পর তৃতীয় সিজন নিয়ে নেটফ্লিক্সে আসতে চলেছে 'লাস্ট স্টোরিজ ৩''। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির অফিসিয়াল ট্রেলার , যা দর্শকদের মধ্যে তৈরি করেছে জল্পনা ।
ছবিটির অন্যতম প্রধান আকর্ষণ, এই প্রথমবার একসাথে পর্দায় দেখা যাবে বাস্তব জীবনের দম্পতি অদিতি রাও হায়দারি এবং সিদ্ধার্থকে । তাঁদের পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাধিকা আপ্তে, কঙ্কনা সেন শর্মা, বিজয় বর্মা, আলি ফজল, রাধিকা মদন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, গুরফাতেহ পীরজাদা এবং সানা থাম্পির মতো কলা কুশলীরা। সিরিজে তুলে ধরা হয়েছে দাম্পত্য জীবনের টানাপোড়েন এবং অপ্রকাশিত ইচ্ছার নানা দিক ।
প্রসঙ্গত, লাস্ট স্টোরিজ ৩' পরিচালনা করেছেন পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে, কিরণ রাও, শকুন বত্রা এবং বিশাল ভরদ্বাজ। ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পাবে ১৮ সেপ্টেম্বর ২০২৬।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক