
নয়াদিল্লি, ১১ নভেম্বর, (হি.স.): দিল্লিতে লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ। অভিঘাতে মঙ্গলবার দুপুর পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। জঙ্গি হামলা হিসেবে ঘোষণা না করা হলেও তদন্তের গতিপথ সেদিকেই ইঙ্গিত করছে। দিল্লি বিস্ফোরণে কড়া হুঁশিয়ারি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের।
সূত্রের খবর, হামলার নেপথ্যে রয়েছে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, বিস্ফোরণের আগে সুনহেরি মসজিদের পার্কিং লটে ৩ ঘণ্টা অপেক্ষা করছিল গাড়িটি। ঘাতক গাড়ির সূত্র ধরে ইতিমধ্যেই আটক করা হয়েছে দুই সন্দেহভাজনকে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত