
মুম্বই , ৮ সেপ্টেম্বর (হি.স.): বলিউডের অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছে শাহরুখ খানের পরবর্তী ছবি কিং। তবে এবারের মূল আকর্ষণ কন্যা সুহানা খান ও শাহরুখ খানের জুটি। বেশ কিছুদিন আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে শুটিংয়ের ভিডিও। তাতেই দেখা যায় শাহরুখ খানের লুক। তবে সোমবার কন্যা সুহানার লুক সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই দর্শকদের মধ্যে শুরু হলো জল্পনা।
প্রসঙ্গত , শাহরুখ খানের পরবর্তী বড়ো বাজেটের ছবির মধ্যে কিং অন্যতম। দর্শকদের সামনে প্রথমবারের জন্য পর্দায় দেখা যাবে বাবা - মেয়ের জুটি। তবে এখানেই শেষ নয়। ছবিতে অভিনেতার প্রাক্তন প্রেমিকার ভূমিকায় দেখা যাবে দীপিকা পাডুকোনকে। খল নায়কের ভূমিকায় রয়েছেন অভিনেতা অভিষেক বচ্চন। এছাড়াও রানী মুখার্জি , অনিল কাপুর, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত, অভয় ভার্মা আরশাদ ওয়ার্সির মতো তারকাদের উপস্থিতি ছবিতে এক অন্য মাত্রা আনতে পারে বলে মনে করছেন পরিচালক - প্রযোজক মহল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক