সরকার বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু ইউপিএসসি-র ওপর আস্থা অটুট : প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ১ অক্টোবর (হি.স.): ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন-এর ১০০ বছরের গৌরবোজ্জ্বল যাত্রার উদযাপনে যোগ দিয়ে এই প্রতিষ্ঠানকে দেশের কোটি কোটি যুবকের স্বপ্ন ও আস্থার প্রতীক বলে আখ্যা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার নতুন দিল্লির ভারত মণ
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১ অক্টোবর (হি.স.): ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন-এর ১০০ বছরের গৌরবোজ্জ্বল যাত্রার উদযাপনে যোগ দিয়ে এই প্রতিষ্ঠানকে দেশের কোটি কোটি যুবকের স্বপ্ন ও আস্থার প্রতীক বলে আখ্যা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ইউপিএসসি-র শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একটি বিশেষ স্মারক ডাকটিকিট ও স্মারক মুদ্রা প্রকাশ করেন।

অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এখন কেবল ইউপিএসসি-র ১০০ বছরের যাত্রার উদযাপন নয়, এটি একটি ঐতিহাসিক ঐতিহ্যের উদযাপন। প্রতি বছর দেশের লক্ষ লক্ষ তরুণ-তরুণী যে আশা-আকাঙ্ক্ষাকে সম্বল করে বাঁচে, আজ তারই উদযাপন। প্রতিটি ভারতীয় এই প্রতিষ্ঠানের প্রতি যে গভীর বিশ্বাস বজায় রেখেছেন, আজকের দিনটি সেই বিশ্বাসের স্বীকৃতি।”

প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতার প্রশংসা করে তিনি আরও বলেন, “এই দীর্ঘ এক শতাব্দীর যাত্রাপথে একের পর এক প্রজন্ম বদলেছে, ক্ষমতার পালাবদলে সরকার বদলেছে, প্রযুক্তির অভূতপূর্ব রূপান্তর ঘটেছে এবং পাঠ্যক্রমও বহুবার সংশোধিত হয়েছে। কিন্তু এই সমস্ত পরিবর্তনের মাঝেও ইউপিএসসি-র প্রতি সাধারণ মানুষের আস্থা আজও আগের মতোই অবিচল ও অটুট রয়েছে।”

এদিনের অনুষ্ঠানে ইউপিএসসি-র ১০০ বছরের ঐতিহাসিক যাত্রাকে স্মরণীয় করে রাখতে বিশেষ স্মারক মুদ্রা ও ডাকটিকিট প্রকাশের পাশাপাশি গুরুত্বপূর্ণ ১০০টি মামলার রায়ের একটি সংকলনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন প্রধানমন্ত্রী। শতবর্ষের এই দীর্ঘ যাত্রায় যুক্ত থাকা সমস্ত কৃতী ও বিশিষ্ট ব্যক্তিদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande