চিতা থেকে ডলফিন প্রকল্পের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রী মোদীর
নয়াদিল্লি, ১ অক্টোবর (হি.স.): বিগত এক দশকে ভারতের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে যুগান্তকারী অগ্রগতি ঘটেছে বলে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঐতিহাসিক ‘প্রজেক্ট চিতা’ থেকে শুরু করে দেশের একাধিক বিপন্ন প্রজাতি রক্ষায় নেওয়া উদ্যোগগুলির স
ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের পরিবারের সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ১ অক্টোবর (হি.স.): বিগত এক দশকে ভারতের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে যুগান্তকারী অগ্রগতি ঘটেছে বলে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঐতিহাসিক ‘প্রজেক্ট চিতা’ থেকে শুরু করে দেশের একাধিক বিপন্ন প্রজাতি রক্ষায় নেওয়া উদ্যোগগুলির সাফল্য তুলে ধরে তিনি জানান, এই সাফল্যগুলিই প্রমাণ করে যে ভারতে পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণের পরিধি কতখানি প্রসারিত হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, বিগত দশ বছরে কেন্দ্র সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা ও সদিচ্ছার কারণেই একাধিক বিলুপ্তপ্রায় ও বিপন্ন বন্যপ্রাণীর সংখ্যা বৃদ্ধি এবং তাদের প্রাকৃতিক বাসস্থান সুরক্ষিত করা সম্ভব হয়েছে। বিশেষ করে বহু দশক পর দেশে চিতার সফল পুনরাবির্ভাবের পাশাপাশি গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, একশৃঙ্গ গণ্ডার, ঘড়িয়াল, শ্লথ ভাল্লুক, গাঙ্গেয় ডলফিন এবং হিমালয়ের তুষার চিতা সংরক্ষণে নেওয়া পদক্ষেপগুলি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

বন্যপ্রাণ সুরক্ষায় ভারতের এই সামগ্রিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এই নির‍বিচ্ছিন্ন প্রয়াস কেবল নির্দিষ্ট কয়েকটি প্রজাতির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সামগ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে ভারতের বিস্তৃত ও সুদূরপ্রসারী উদ্যোগের এক উজ্জ্বল প্রতিফলন। বন্যপ্রাণ ও প্রকৃতির সহাবস্থান নিশ্চিত করতে সরকার স্থানীয় সম্প্রদায় ও প্রযুক্তিকে যুক্ত করে সংরক্ষণের পরিধিকে আরও শক্তিশালী করে তুলছে বলে বার্তা দেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande