ইডেনে জমকালো মহালয়া উৎসব: ভিআইপি অতিথিদের উষ্ণ অভ্যর্থনা ও বর্ণাঢ্য আয়োজন
কলকাতা, ১০ অক্টোবর (হি.স.) : ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে শনিবার এক অভূতপূর্ব ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মহালয়ার সূচনা হলো। ভিআইপি অতিথিদের জন্য নির্ধারিত ৪ নম্বর গেট দিয়ে প্রবেশ করতেই সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সুদৃশ্য লাল কাপড়ের হাতপা
ইডেন গার্ডেন্সে আয়োজিত মহালয়ার বর্ণময় উদ্বোধনী পর্ব


কলকাতা, ১০ অক্টোবর (হি.স.) : ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে শনিবার এক অভূতপূর্ব ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মহালয়ার সূচনা হলো। ভিআইপি অতিথিদের জন্য নির্ধারিত ৪ নম্বর গেট দিয়ে প্রবেশ করতেই সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সুদৃশ্য লাল কাপড়ের হাতপাখা দিয়ে বরণ করে নেওয়া হয়। সেই সঙ্গে গোলাপ ফুল এবং মেরুন রঙের রিস্টব্যান্ড পরিয়ে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সিঁড়ি দিয়ে ওপরে উঠেই গ্যালারি এবং লোয়ার লবিতে আমন্ত্রিত অতিথিদের বসার সুব্যবস্থা করা হয়েছিল। ‘ছয় নম্বর বালিগঞ্জ প্লেস’-এর পক্ষ থেকেও আয়োজনের কোনো ত্রুটি রাখা হয়নি; গরম গরম পপকর্ন থেকে শুরু করে মশলা মুড়ি দিয়ে মনোরম সন্ধ্যা উপভোগ করার দারুণ সব আয়োজন ছিল।

ডা. বি. সি. রায় ক্লাব হাউসের সামনে তৈরি সুউচ্চ অস্থায়ী মঞ্চে এই প্রধান অনুষ্ঠানের শুভসূচনা করেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। এই জমকালো আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য মন্ত্রিসভার বিশিষ্ট সদস্যবৃন্দ, কেন্দ্রীয় মন্ত্রী ড. সুকান্ত মজুমদার এবং এই রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল প্রমুখ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande