টানা ৪ ম্যাচ হেরে ছাঁটাই তুরস্কের কোচ
আঙ্কারা, ১০ অক্টোবর (হি.স.) : উয়েফা নেশন্স লিগে চারটে ম্যাচ খেলে একটাতেও জিততে পারেনি তুরস্ক। সুতরাং এমনটা হওয়ারই কথা ছিল। কোচ ভেনচেনজো মন্তেল্লাকে ছাঁটাই করেছে দেশটির ফুটবল ফেডারেশন (টিএফএফ)। টিএফএফ শুক্রবারের বিবৃতিতে জানিয়েছে, এর নির্বাহী বো
টানা ৪ ম্যাচ হেরে ছাঁটাই তুরস্কের কোচ


আঙ্কারা, ১০ অক্টোবর (হি.স.) : উয়েফা নেশন্স লিগে চারটে ম্যাচ খেলে একটাতেও জিততে পারেনি তুরস্ক। সুতরাং এমনটা হওয়ারই কথা ছিল। কোচ ভেনচেনজো মন্তেল্লাকে ছাঁটাই করেছে দেশটির ফুটবল ফেডারেশন (টিএফএফ)।

টিএফএফ শুক্রবারের বিবৃতিতে জানিয়েছে, এর নির্বাহী বোর্ড মন্তেল্লাকে দায়িত্ত্বে না রাখার সিদ্ধান্ত নিয়েছে। কোনো কারণ জানানো হয় নি। তাছাড়া কোনো উত্তরসূরির নামও ঘোষণা করা হয়নি।

জুন-জুলাইয়ের বিশ্বকাপে দল গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ার পরও, এই ইতালিয়ান কোচের ওপর ভরসা রাখে তুরস্ক। ওই হতাশা মুছে নেশন্স লিগে ঘুরে দাঁড়ানোর আশা করেছিল তুরস্ক।

সদ্য শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে চারটি ম্যাচ খেলেছে দলটি, এবং হেরেছে সবগুলোয়।ফ্রান্সের বিপক্ষে ঘরের মাঠে ১-০ গোলে হেরে আসর শুরুর পর, নিজেদের আঙিনাতেই তারা ইতালির বিপক্ষে ধরাশায়ী হয় ৪-১ ব্যবধানে। এরপর বেলজিয়ামের মাঠে ৩-০ গোলে এবং ইতালির বিপক্ষে ফিরতি লেগে ৩-১ ব্যবধানে হারে দলটি।

এতেই মন্তেল্লার ওপর আস্থা উঠে যায় সংস্থাটির।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande