
কলকাতা, ১০ (হি. স.) : পুরুষদের অনূর্ধ্ব - ১৯ ভিনু মানকঁড় ট্রফি এলিটে বাংলার হার। তিন উইকেটে জিতল বিদর্ভ। এদিন বাংলা ও বিদর্ভ মুখোমুখি হয়েছে। ৫০ ওভারের নির্ধারিত খেলায় প্রথম ব্যাটিংয়ে বাংলা দলের সংগ্রহ ৯ উইকেটে - ২৩৭ রান। এদিকে, বাংলার সর্বাধিক রান করে আত্মজা মন্ডল - - ৫৫ রান (৬৯ বলে) ও অভিপ্রাই বিশ্বাস - ৪৬ রান (৫৪ বলে) রান করে। বিপরীতে বিদর্ভের বোলিংয়ের ওম লুথাডে - ২/৪৩ রান ( ১০ ওভারে) ও হিমাংশু কাওয়ালে - ১/৪১ রান (১০ ওভারে)। অন্যদিকে, যদিও এর জবাবে (৪৬.১ ওভারে) অর্থাৎ ২৩ বল বাকি থাকতেই বিদর্ভ ৭ উইকেট হারিয়ে - ২৩৮ রান তোলে। কাজেই এদিনের খেলায় ৩ উইকেটে জিতল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত