মহালয়ায় চুঁচুড়ায় আরএসএসের পথ সঞ্চালন, অংশ নিলেন বিধায়ক সুবীর নাগ
হুগলি , ১০ অক্টোবর (হি.স.): শুভ মহালয়ার পুণ্যলগ্নে চুঁচুড়া ব্রাঞ্চ স্কুলের মাঠে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) উদ্যোগে আয়োজিত পথ সঞ্চালনে অংশগ্রহণ করলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। মহালয়ার সকালে এই কর্মসূচিকে ঘিরে সংঘের সদস্যদের মধ্যে উৎ
মহালয়ায় চুঁচুড়ায় আরএসএসের পথ সঞ্চালন, অংশ নিলেন বিধায়ক সুবীর নাগ


হুগলি , ১০ অক্টোবর (হি.স.): শুভ মহালয়ার পুণ্যলগ্নে চুঁচুড়া ব্রাঞ্চ স্কুলের মাঠে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) উদ্যোগে আয়োজিত পথ সঞ্চালনে অংশগ্রহণ করলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। মহালয়ার সকালে এই কর্মসূচিকে ঘিরে সংঘের সদস্যদের মধ্যে উৎসাহ দেখা যায়।

শৃঙ্খলা, ঐক্য, দেশপ্রেম ও সমাজসেবার আদর্শকে সামনে রেখে আয়োজিত এই পথ সঞ্চালনে অংশগ্রহণ করে নিজের গর্ব ও আনন্দের কথা জানান বিধায়ক সুবীর নাগ। তিনি এই কর্মসূচির মাধ্যমে দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন।

মহালয়ার আবহে এই কর্মসূচিতে অংশগ্রহণের কথা জানিয়ে সুবীর নাগ ‘ভারতমাতার জয়’ স্লোগানও তুলে ধরেন। দেবীপক্ষের সূচনায় চুঁচুড়ায় আরএসএসের এই পথ সঞ্চালন ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে নজর পড়ে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande