
কলকাতা, ১১ অক্টোবর (হি. স.) : রবিবার ছুটির দিনে কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনের খেলায় জিতল ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্পোর্টিং ক্লাব এবং হারল তালতলা একতা সঙ্ঘ ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। এদিন নৈহাটি স্টেডিয়ামে ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্পোর্টিং ক্লাব ৩ গোলে জিতেছে। বিপরীতে তালতলা একতা সঙ্ঘ ৪-১ গোলের ব্যবধানে হারে। কল্যাণীতে ৩ গোলে পরাজিত ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব এবং জিতল উত্তরপল্লী এম এস। বিভূতিভূষণ ক্রীড়াঙ্গনে আ্যডামাস ইউনাইটেড এস এ ৫-০ গোলের ব্যবধানে জয়ী ও শ্যাম মেটালিক্স অনুশীলনী হারল। অন্যদিকে, এদিন খেলায় কল্যাণীতে অল এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাব ১-০ গোলে এ আর নালন্দা মিলনবীথির কাছে হারল। চাকদহ স্টেডিয়ামে কোপা ইয়ংস কর্নার ২-১ ব্যবধানে জিতল এবং হারল ডালহৌসি এসি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত