কল্যাণীতে বাংলা ও দিল্লির মধ্যে রঞ্জি ট্রফি ক্রিকেট শুরু, প্রথম ইনিংসের প্রথম দিনে দিল্লির সংগ্রহ ২৭০ রান
কলকাতা, ১১ অক্টোবর (হি. স.) : প্রথম শ্রেণীর ক্রিকেট রঞ্জি ট্রফিতে চলতি মরসুমে রবিবার প্রথম খেলায় বাংলা ও দিল্লি মুখোমুখি হয়েছে। এদিন সফরকারী দল দিল্লি প্রথম ব্যাটিংয়ে দিনের শেষে ( ৭৭.৩ ওভারে ) প্রথম ইনিংসে ২৭০ রান সংগ্রহ করে। বাংলার বিরুদ্ধে সেভ
বাংলা ও দিল্লির মধ্যে রঞ্জি ট্রফি ক্রিকেটের প্রথম দিন


কলকাতা, ১১ অক্টোবর (হি. স.) : প্রথম শ্রেণীর ক্রিকেট রঞ্জি ট্রফিতে চলতি মরসুমে রবিবার প্রথম খেলায় বাংলা ও দিল্লি মুখোমুখি হয়েছে। এদিন সফরকারী দল দিল্লি প্রথম ব্যাটিংয়ে দিনের শেষে ( ৭৭.৩ ওভারে ) প্রথম ইনিংসে ২৭০ রান সংগ্রহ করে। বাংলার বিরুদ্ধে সেভাবে রুখে দাঁড়ানো সম্ভব হয় নি। এদিকে, দুপুরে মধ্যাহ্ন ভোজের সময় ৩/৮৯ রান (৩১ ওভারে)। দিল্লির খেলোয়াড়রা সংগ্রহ করে| অন্যদিকে, চা - পান বিরতির সময় দলগত স্কোর ছিল - ৭/১৬৪ রান (৫৫ ওভারে)| এদিন বাংলার বোলিংয়ের দাপটেই দলের সকলেই আউট হয়ে যায়। উল্লেখযোগ্য হল - সর্বাধিক রান করে হৃতিক শোকীন - ৫৬ রান (৯৮ বলে) ও আয়ূশ দোসেজা - ৪৫ রান (৯২ বলে)। বোলিংয়ের পরিসংখ্যান অনুসারে এদিন সবচেয়ে বেশি ৪টি উইকেট তুলে নিয়েছে মহম্মদ শামি। তাঁর পরিসংখ্যান - ১৭.৩ ওভারে ৩০ রান দিয়ে ৪ টি উইকেট তুলে নেয়। এরপর আমীর গনি - ৪৫ রানে তিনটি উইকেট পায় (১৩ ওভারে)। আকাশদীপ এর ১৭ ওভারে ৭৪ রানে একজোড়া উইকেট। এদিন মুকেশ কুমার ১৭ ওভারে ৪৩ রান দিয়ে একটি উইকেট তুলে নিয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande