বিচারব্যবস্থাকে ভয় দেখানোর চেষ্টা করছেন রাহুল গান্ধী, তোপ অনুরাগ ঠাকুরের
নয়াদিল্লি, ১২ অক্টোবর (হি.স.): নির্বাচন প্রক্রিয়া ও ভোটার তালিকা সংশোধন নিয়ে কংগ্রেসের ধারাবাহিক আক্রমণের কড়া জবাব দিলেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। সোমবার দিল্লিতে দলের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ
অনুরাগ ঠাকুর


নয়াদিল্লি, ১২ অক্টোবর (হি.স.): নির্বাচন প্রক্রিয়া ও ভোটার তালিকা সংশোধন নিয়ে কংগ্রেসের ধারাবাহিক আক্রমণের কড়া জবাব দিলেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। সোমবার দিল্লিতে দলের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন, দাবি পূরণ না হলে আদালতের বিরুদ্ধেও রাস্তায় নামার হুমকি দিয়ে রাহুল গান্ধী ও কংগ্রেস আসলে দেশের বিচারব্যবস্থাকে ভয় দেখানোর চেষ্টা করছে। একই সঙ্গে ভোট কারচুপির অভিযোগের পাল্টা জবাবে ১৯৮৯ সালের লোকসভা নির্বাচনে রাজীব গান্ধী বনাম রাজমোহন গান্ধীর প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস টেনে আনেন তিনি।

রাহুল গান্ধীর আইনি অবস্থানের সমালোচনা করে অনুরাগ ঠাকুর বলেন, কংগ্রেস দল এবং রাহুল গান্ধী মূলত দেশের বিচারব্যবস্থাকে ভয় দেখানোর চেষ্টা করছেন। তাঁদের ভাবখানা এমন যে দাবি পূরণ না হলে তাঁরা বিচারব্যবস্থার বিরুদ্ধেই রাস্তায় নেমে পড়বেন। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কোনও অভিযোগ থাকলে নিয়মমাফিক আনুষ্ঠানিক পিটিশন দাখিল করতে হবে। এর আগেও আদালতে একাধিকবার জোর ধাক্কা খেয়েছেন রাহুল গান্ধী এবং একাধিক ক্ষেত্রে নিঃশর্ত ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন। এখন তিনি ধরে নিয়েছেন যে বারবার রাস্তায় নেমে মিথ্যা প্রচার চালালেই মানুষ সেটা সত্যি বলে মেনে নেবে। তাঁদের কৌশল একেবারে স্পষ্ট—কংগ্রেস এবং রাহুল গান্ধী ক্ষমতায় না থাকলে দেশে শুধুই নৈরাজ্য ছড়াও।

কংগ্রেসের নির্বাচনী কারচুপির অভিযোগের কড়া জবাব দিয়ে বিজেপি সাংসদ আরও তোপ দাগেন, আপনারা ভোট কারচুপির কথা বলছেন? এমন একটি দল ও পরিবারের মুখে এই কথা মানায়, যাদের নেতারা নির্বাচনে কারচুপি করে জিতে শেষমেশ দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন? রাহুল গান্ধী, আপনাকে ১৯৮৯ সালের লোকসভা নির্বাচনের কথাও মনে করিয়ে দিই—সেই 'ভুয়ো গান্ধী' বনাম 'আসল গান্ধী'র লড়াই, অর্থাৎ রাজীব গান্ধী বনাম রাজমোহন গান্ধীর প্রতিদ্বন্দ্বিতা। কংগ্রেস তখন কতগুলি পোলিং বুথ লুট করেছিল, সেটা গোটা দেশের সামনে বলুন। আজকের তরুণ প্রজন্মকে জানান—সেদিন সেই প্রতিদ্বন্দ্বিতায় ঠিক কতগুলি বুথ দখল করা হয়েছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande